রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসা থেকে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই মহিলার নাম শাবরিনা সুলতানা রুনা (৪০)। তিনি মৃত ড. নুরূল হকের মেয়ে।
রবিবার রাত ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে শাবরিনাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সদানন্দ বৌদ্ধ জানান, রাতে খবর পেয়ে ২৩৭ দক্ষিণ ইব্রাহিমপুরের একটি ৬তলা ভবনের ষষ্ঠতলা থেকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
মৃত নারীর বড় বোন নিষ্পা জানান, দক্ষিণ ইব্রাহিমপুরের ওই বাড়িটি তার বাবার। ওই বাড়ির ৬ষ্ঠ তলায় তার বোন সাবলেট ভাড়া দিয়েছিল। রাতে ওই প্রতিবেশী তাকে ফোন দিয়ে বলে কে বা কারা যেন সাবরিনাকে মারছে। এরপর নিষ্পা ঘটনাটি পুলিশকে জানাই।
পুলিশ আরও জানায়, তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। বর্তমানে মরদেহটি ঢামেক মর্গে রয়েছে।
/জেইউ/এনএস /এএইচ/








