ধানের শীষে ভোট চাইলেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ০২:৩০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৭

NUR_4বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এর আগে পৌরসভার ভোট কোনও প্রতীক দিয়ে হয়নি। এবারই প্রথম প্রতীক দিয়ে হচ্ছে। তাই আপনারা যে যার অবস্থান থেকে যে যেখানে আছেন, যেখানে পৌরসভা আছে, নির্বাচন হচ্ছে, আপনারা প্রতীক চেনেন, ধানের শীষ প্রতীককে সম্মান করে ভোট দিন।’
রবিবার রাতে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘দেশ আজ মহাসংকটে, ষড়যন্ত্রের মধ্যে। কাজেই দেশকে বাঁচানোর জন্য আজ আর আন্দোলন নয়, এই নির্বাচনের মাধ্যমেই এদেরকে ঘায়েল করতে হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি।’এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনসহ সবখানে আওয়ামী লীগ দলীয়করণ করেছে। আজ সবকিছু আওয়ামী লীগ পাল্টে দিয়েছে। সংবিধান থেকে শুরু করে সবকিছু পরিবর্তন করে দিচ্ছে। এমন অবস্থা করেছে যে, কোনও প্রতিষ্ঠান আর নিরপেক্ষ নেই।’আওয়ামী লীগের আমলে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়—এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ শান্তিতে এবং সবাই একসঙ্গে বসবাস করতে পারবে। কোনও ভেদাভেদ থাকবে না। চাকরি ক্ষেত্রেও কারও কোনও সমস্যা হবে না।এ সময় দেশ বাঁচাতে খালেদা জিয়া সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি আলবার্ট ডি কস্তাসহ সংগঠনটির সদস্যরা ।

/এসটিএস/এআই /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম