আজ ঢাকায় আসছেন টিউলিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ০২:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৭

Tulip Siddiq ব্রিটেনের লেবার পার্টির এমপি, বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি বাংলাদেশে অসংখ্যবার আসলেও এবার ব্রিটিশ এমপি হয়ে প্রথমবারের মতো দেশের মাটিতে পা রাখছেন।
জানা গেছে, আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে টিউলিপকে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হওয়ায় টিউলিপ নিয়মানুযায়ী নিরাপত্তা পাবেন। তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সিলেটে কিছু সময় যাত্রা বিরতি করবেন।
বিমানের একটি সূত্র জানিয়েছে, টিউলিপকে বহনকারী বিমান রবিবার লন্ডন সময় সন্ধ্যা সোয়া ৬টা (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে বিমানটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছাবে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকায় হযরত শাহজালাল(র.) বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এই সফর উপলক্ষে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
চলতি বছর ৭ মে অনুষ্ঠিত বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির পক্ষ্যে এমপি নির্বাচিত হন টিউলিপ।
এরপর নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য নির্বাচিত হন টিউলিপ। লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর থাকাকালে টিউলিপ কাউন্সিল সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক কেবিনেট সদস্য ছিলেন।
দেশে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার তার সঙ্গে দেখা করার কথা রয়েছে।
/এআই / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম