‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে পর্যটন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৯:১৪আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:২৯

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে পর্যটন’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পর্যটন শিল্প জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত পটুয়াখালী জেলার সঙ্গে অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. মাহবুব আলী বলেন, পর্যটনের প্রসার হলে তা পর্যটন এলাকায় স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। পর্যটকদের ব্যয় করা মুদ্রা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। এর পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্য, ঐতিহ্যবাহী কুটির শিল্প ও সংস্কৃতির প্রসারেও তা সহায়ক ভূমিকা রাখবে।
পর্যটন আকর্ষণসমূহে সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যটন আকর্ষণ ও গন্তব্যে যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পর্যটক যাতে স্থানীয় লোকজনের কারণে কোনও সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে পর্যটন’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের এর সঞ্চালনায় ও পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম