মাগুরায় ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৯:০০আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:২৮

মাগুরায় ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মাগুরায় ধর্ষকের শাস্তি না দিয়ে উল্টো ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবারকে সোয়া লাখ টাকা ‘জরিমানা’ করার বর্বর ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষককে কোনও শাস্তি না দিয়ে গ্রাম্য সালিশে ওই ভুক্তভোগী পরিবারটিকেই ১ লাখ ২৫ হাজার টাকা ‘জরিমানা’ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কথিত জরিমানার টাকা দিতে না পারায় ২০ জুলাই পরিবারটির গরু, ছাগল, সেচযন্ত্র, ভ্যান, বাইসাইকেলসহ বেশ কিছু জিনিস বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
অতিদ্রুত ধর্ষক এবং এমন বর্বর সালিশের সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম