সুপ্রিম কোর্টের অবকাশকালীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৮:৫২আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৮:৫৭

সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে বিচারকার্য পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া আগামী ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারি করা প্র্যাকটিস ডিরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করেছেন।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে বিচারকার্য পরিচালনা করবেন- বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি একেএম আব্দুল হাকিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের