রিমান্ডে ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ১৮:৫৫ আপডেট : ২৪ জুলাই ২০২০, ২১:৫৩

ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া মর্নিং বার্ডের যাত্রীদের উদ্ধার হওয়া মরদেহ
বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৪ জুলাই) শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই দিন মামলার তদন্ত কর্মকর্তা এস আই শহীদুল ইসলাম আসামি জাকির হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, ৭ জুলাই ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৯ জুলাই ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে রিমান্ড শেষে তারা কারাগারে রয়েছেন।

গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় একই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

/টিএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন