দেশে ফিরতে বিমান চান শেখ হাসিনা, যা বললেন ইসলামী আন্দোলনের নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত। বুধবার (২৫ নভেম্বর) ইসলামী আন্দোলণের ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এ কথা বলেন 

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়। দুই বছর পেরিয়ে যাওয়ার পর নতুন করে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদী সিস্টেমে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এ দেশের জনগণকে মানুষ মনে করেনি। দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও তার মধ্যে কোনও অনুশোচনা দেখা যাচ্ছে না। 

তিনি বলেন, বর্তমান সরকার সহস্রাধিক মানুষের জীবনের ওপর দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার পক্ষে ডিসেম্বরে দেশে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে। তার পক্ষে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন এসেছে। আজকের রয়টার্সের খবরে বলা হয়েছে ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন এবং সে জন্য বাংলাদেশ থেকে বিমান চেয়েছে। অবস্থা দেখে মনে হয়েছে সরকার মনে হয় এসব ব্যাপারে ওয়াকিবহাল নন। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত।

তিনি আরও বলেন, সরকারের মনে রাখতে হবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে জুলাই যোদ্ধাদের জীবন অনিশ্চিত হয়ে পড়বে। জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলেই আওয়ামী লীগের এ ধরনের আস্ফালন দেখতে হচ্ছে। 

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, বেলাল হোসেন আরিফ, টিএম মাহফুজ, মুফতী ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক আকন, দাওয়াহ সম্পাদক আল-আমীন আল ইহসান প্রমুখ।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
সর্বশেষ খবর
ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
মেসির ভোটে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন কে
মেসির ভোটে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন কে
এক বছরে সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের খোঁজ বেড়েছে ১৬০০ শতাংশ
এক বছরে সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের খোঁজ বেড়েছে ১৬০০ শতাংশ
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?