ভাইয়ের পর বোনেরও মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১১:০২আপডেট : ২৫ জুলাই ২০২০, ১১:১০

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ইসলাম (৪)। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। এর আগে এই ঘটনায় শিশুটির ভাইয়ের মৃত্যু হয়। তাদের দগ্ধ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

বাচ্চু মিয়া জানান, নিহত জান্নাতুলের মরদেহ মর্গে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। এরপর মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও তার বোন জান্নাতুল ইসলামকে (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম