২৮ চিকিৎসককে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৫:১০আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৫:৪০

স্বাস্থ্য অধিদফতর ২৮ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য অধিদফতর। তারা সবাই ৩৯তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত এবং স্বাস্থ্য অধিদফতর ও করোনা আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। অধিদফতর বলছে, এই বদলি নিয়মিত কার্যক্রমের অংশ।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার মধ্যে তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এই ২৮ চিকিৎসকদের মধ্যে আট জনকে ঢাকা বিমানবন্দর স্বাস্থ্য অফিস ও ২০ জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। তারা সবাই সহকারী সার্জন পদমর্যাদার।

হঠাৎ করে এই বদলি কেন জানতে চাইলে ডা. মো. বেলাল হোসেন বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের নতুন জায়গায় বদলি করা হয়েছে। এছাড়া, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চালু হওয়া কোভিড ইউনিটে চিকিৎসকের স্বল্পতা ছিল, একইসঙ্গে বিমানবন্দরে এখন কাজের চাপ বেড়েছে। তাই এসব জায়গায় চিকিৎসকদের বদলি করা হয়েছে।

/জেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক