বাজার তদারকি, সারাদেশে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ০২:৫৩ আপডেট : ৩০ জুলাই ২০২০, ০২:৫৫

বাজার তদারকি, সারাদেশে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধ এবং কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও ন্যায্যমূল্যে চামড়া ক্রয় বিক্রয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকাসহ সারাদেশে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। এসময় ১৩২টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, ঢাকাসহ সারাদেশে ৮৯টি বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। তদারকিকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য/ওষুধ বিক্রি করাসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ১৩২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, পরিচালকের সার্বিক তত্বাবধানে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা, মাগফুর রহমান, মাহমুদা আক্তার।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন