বাড়ির পথে ছুটছে মানুষ

সাদ্দিফ অভি
৩০ জুলাই ২০২০, ২১:৩০আপডেট : ৩১ জুলাই ২০২০, ১২:৪০

বাড়ির পথে ছুটছে মানুষ ঈদের দুই দিন বাকি থাকতে বাড়ির পথে ছুটছে মানুষ। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর গাবতলী এলাকায় নেমেছে মানুষের ঢল। সবাই যেভাবে পারছেন ছুটছেন কাঙ্ক্ষিত পরিবহনের কাছে। কেউবা ছুটছেন মোটরসাইকেলে করেই। বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী থাকলেও বাস কাউন্টারের কর্মচারীরা বলছেন, যাত্রী অনেক কম। আবার কারও টিকিট বিক্রি সব শেষ। এদিন গাবতলী এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।

গাবতলী যাওয়ার পথে কল্যাণপুর এলাকা থেকেই শুরু হয় যাত্রীদের চাপ। কল্যাণপুর এলাকায় মূলত উত্তরবঙ্গের গাড়ির সব টিকিট কাউন্টার। এখানে যাত্রীদের বেশ ভিড় দেখা গেলেও কাউন্টার ম্যানেজাররা বলছেন, ঈদ হিসেবে যাত্রী অনেক কম। তবে কল্যাণপুরে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা আফজাল জানান, তাদের টিকিট বিক্রি সব শেষ। এখন যারা যাত্রী আসছেন, তাদের  টিকিট আগেই কাটা।

বাড়ির পথে ছুটছে মানুষ কল্যাণপুর থেকে গাবতলীর দিকে এগোতে গিয়ে পড়তে হয়েছে যানজটে। মূলত শ্যামলী এলাকা থেকেই শুরু হয়েছে এই যানজট। অনেকটা সময় ব্যয় করে যানজট ঠেলে সামনে গিয়ে দেখা যায়, টেকনিক্যাল মোড় থেকে সবাই ব্যাগ হাতে করে হেঁটে যাচ্ছেন গাবতলীর দিকে। এ সময় মাগুরাগামী যাত্রী সোহেলের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান, গাবতলী থেকে রানিং গাড়িতেই উঠে চলে যাবেন। রানিং গাড়িতে সিট না পেলে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘পাটুরিয়া ঘাট পর্যন্ত লোকাল গাড়ি আছে, সেখানে গিয়ে ফেরি পার হয়ে ফের বাস ধরবো।’

গাবতলী টার্মিনালে প্রবেশের আগেই পাটুরিয়াগামী গাড়ির স্ট্যান্ড। সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষমাণ দেখা গেছে। গাড়িগুলো যাত্রী বোঝাই করে স্ট্যান্ড থেকে বের হচ্ছে। এ সময় পাটুরিয়াগামী বেশ কয়েকটি গাড়ির চালকের সঙ্গে কথা বলতে চাইলেও সাংবাদিক পরিচয় শুনে তারা কথা বলতে রাজি হননি। 

বাড়ির পথে ছুটছে মানুষ গাবতলী বাস টার্মিনালে প্রবেশ করে অনেক যাত্রীকেই দেখা যায় বাসের জন্য অপেক্ষমাণ। এখানে বেশিরভাগ কাউন্টারই দক্ষিণবঙ্গগামী বাসের। কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা যায়, যাদের যাত্রী আছে, তাদের বাসের টিকিট নেই। আবার টার্মিনালের ভেতরে অনেক বাসই আছে যাত্রীর অপেক্ষায়।

গাবতলী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের কর্মকর্তা ইয়াসিন জানান, তাদের টিকিট ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এখন আর কোনও সিট খালি নেই। টিকিট না থাকার কথা জানান বরিশালগামী সাকুরা পরিবহন, মাগুরাগামী ঈগল পরিবহন, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনাগামী বাসের কাউন্টারগুলো। 

এদিকে বাস ছাড়াও মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছেন অনেকেই। এমন দৃশ্য দেখা যায় গাবতলী এলাকায়।

ছবি: নাসিরুল ইসলাম 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের