এক মাসে ৫০ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৫:১৩আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৬:৪৬

বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৬৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।

বিজিবির এই কর্মকর্তা জানান, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪২৫ গ্রাম সোনা, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিকস সামগ্রী, ২ হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস/শার্টপিস, ১২০টি তৈরি পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৫০টি মোটরসাইকেল।

এছাড়া উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ২টি বন্দুক, ২টি পাইপ গান, ১টি এলজি এবং ১১ রাউন্ড গুলি।

এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন বাংলাদেশি নাগরিক ও চার জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এনএল/এআরআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম