পুলিশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ২২:০৬আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:০৮

পুলিশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি: আইজিপি

জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, জনগণকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। এজন্য আমরা বাংলাদেশ পুলিশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের সব ইউনিট প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে ঈদ কে‌ন্দ্রিক পু‌লি‌শি সেবার মান পর্যা‌লোচনা ও মান উন্নয়‌নের এক অনুষ্ঠা‌নে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘পরিবর্তন কোনও স্থায়ী বিষয় নয়। পরিবর্তন হয় বাস্তবতার নিরিখে ও সময়ের প্রয়োজনে। পরিবর্তনে বাধা আসতে পারে। তবুও দেশ ও জনগণের কল্যাণে সময়ের প্রয়োজনে পরিবর্তন আনতে হয়।’

তিনি বলেন, ‘‘সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত কর‌তে হ‌বে। এ জন্য প্রয়োজন ‘স্মার্ট রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স প্ল্যানিং।’ তিনি সম্পদের সর্বোত্তম ব্যবহার নি‌শ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের সব ইউনিট প্রধান, অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, ‘ভবিষ্যতে জনগণের ঈদযাত্রা কীভাবে আরও নির্বিঘ্ন করা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুতে যানজট নিরসনের জন্য টোল আদায়ের টিকিট অগ্রিম বিক্রি করা যায় কিনা, তা দেখার জন্য নির্দেশ দেন আইজিপি।’

করোনা সংক্রমণ সম্পর্কে আইজিপি বলেন, ‘প্রয়োজনীয় সুরক্ষা ও সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের ফলে পুলিশে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার বর্তমানে অনেক কমে এসেছে।’ তিনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করোনাকালে প্যানডেমিক পুলিশিং নীতি অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য পুলিশ অফিসার ও ফোর্সকে নির্দেশ দেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক