শারীরিক উপস্থিতিতেও উচ্চ আদালতে বিচারকাজ চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৯:৫৬আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:৩৫

সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতিকে বিবেচনায় রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল আদালতের পাশাপাশি শারীরিক উপস্থিতিতেও আদালতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

সভার সিদ্ধান্ত অনুসারে আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল আদালতের পাশাপাশি শারীরিক উপস্থিতিতেও আদালত পরিচালিত হবে। প্রায় ৪০ জন হাইকোর্ট বিভাগের বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। এতে করে ২২ থেকে ২৩টি বেঞ্চে উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হতে পারে। তবে যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নন তাদের ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গত ৯ মে রাষ্ট্রপতি ভার্চুয়াল আদালত পরিচালনার অর্ডিন্যান্স জারি করেন। ওই অর্ডিন্যান্সের আলোকে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য গত ১০ মে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত এবং অধস্তন আদালতের জন্য পৃথক পৃথক প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। এরপর ভার্চুয়াল আদালতের বিষয়ে আইন তৈরির পর দেশের আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য পরিচালিত হতে শুরু করে। তবে গত ৫ আগস্ট থেকে দেশের অধস্তন আদালতগুলোয় শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

/বিআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম