হাসপাতালে অভিযানে পূর্বানুমতি নিয়ে টিআইবির ভিডিও বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ২২:৩৬আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:৪৯

টিআইবির নির্বাহী পরিচালক সরকারি-বেসরকারি হাসপাতালে দুর্নীতি বিরোধী অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি লাগবে এধরনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার এক ভিডিও বার্তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবিরোধী অভিযানের মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতির যে চিত্র প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছিল এ সিদ্ধান্ত সেটিকে প্রতিহত করার অন্যতম উপায় ছাড়া আর কিছু হিসেবে ভাবাটা খুবই কঠিন।

বার্তায় তিনি বলেন, সরকারি বেসরকারি হাসপাতালে দুর্নীতি অভিযান পরিচালনার আগে প্রতি ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে এই নির্দেশনাকে যেভাবেই ব্যাখ্যা করা হোক এতে একাধিক উপাদান কাজ করে থাকতে পারে। যদি পুর্বনূমতি লাগবে ধরেই নিই তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে একটা নির্দেশে বলে দেওয়া যায়, আইনের অপব্যবহার না করে কার্যকরভাবে পরিচালনা করতে হবে। তা না করে প্রতিটি ক্ষেত্রে অনুমতি নিতে হবে বলার মধ্য দিয়ে সংশ্লিষ্টদের মধ্যকার স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সিদ্ধান্তগ্রহণকারীরা হয়তো মনে করছেন চুনোপুটি টানাটানি করলে রুই কাতলা বেরিয়ে আসতে পারে।

সেটা তাদের একাংশের জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত যে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব সৃষ্টি করেছিলেন তাদের আত্মবিশ্বাস নেই যে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতা, নৈতিকতার ও দুর্নীতিমুক্তভাবে পালন করতে পারে। আরেকটি কারণ হতে পারে আইন শৃঙ্খলাবাহিনী ক্ষমতার অপব্যবহার না করে পালন করবে এধরনের আস্থা মন্ত্রণালয়ের নেই।

 

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম