বঙ্গমাতার জন্মদিনে ঢাবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

ঢাবি প্রতিনিধি
০৮ আগস্ট ২০২০, ১৯:৩৩আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:৩৭

ড. আখতারুজ্জামান বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক বাণী প্রদান করেছেন।

উপাচার্য তার বাণীতে বলেন, ১৯৭৫ থেকে আগস্ট বাঙালি জাতির জন্য শোকাবহ মাস বটে৷ কিন্তু ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন রেনু নামের একটি মেয়ে৷ যিনি হলেন মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব। একজন সাবলীল, স্নেহময়ী ও পরিশ্রমী বাঙালি নারীর যেসব গুণাবলি থাকে, তার সবই তার মধ্যে ছিল। অধিকন্তু এক সুপ্ত প্রতিভা ও জীবন দর্শন তার মধ্যে লুকায়িত ছিল, যার বহিঃপ্রকাশ ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র ও যুব রাজনৈতিক জীবনে এবং তা অধিকতর দৃশ্যমান রূপ পায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কঠিনতম সময়ে, বিশেষ করে ষাটের দশক ও সত্তরের দশকের প্রথমার্ধে।

উপাচার্য আরও বলেন, বিশ্বে যে ক’জন মহিয়সী নারী জীবনে অসীম ত্যাগ, দৃঢ় মনোবল এবং অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে গড়ে ওঠা এবং বাংলাদেশ নামের জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধু শেখ  মুজিবের একান্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। তার এই অসীম অবদান সমাজ, সভ্যতা ও নারী অগ্রগতির স্বার্থে গভীরভাবে মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

এ নিরিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। মুজিব জন্মশতবর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবকে উপজীব্য করে অধ্যয়ন ক্ষেত্র তৈরি জাতীয় জীবনে একটি মাইল ফলক হিসেবে গণ্য হবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।

 

/এসআইআর/এফএএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম