বন্যা দুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ২১:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:২৬

বন্যা দুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জ জেলার দূর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২০টি পরিবারের মধ্যে এসব খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা

সংকটে পড়া মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল-বানারী ও পাঁচগাও ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ৫২০টি পরিবারের মধ্যে শনিবার (৮ আগস্ট) শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি দেওয়া হয়।

খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণের সময় টঙ্গীবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্তদেশের দূর্গত এলাকায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

/জেইউ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক