সাবমেরিন ক্যাবল কাটা: তিন জনকে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৮:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৯:৫৪

গ্রেফতার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর এলাকায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল কাটার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। এর আগে রবিবার রাতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন-অর-রশিদ বাদী হয়ে মহিপুর থানায় পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকি তিন জনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

গ্রেফতার দুই আসামি হলেন- হোসেন মোল্লা (৪০) ও আবুল হোসেন (৩৫)। সোমবার দুপুরে আলীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এজাহারভুক্ত অন্য তিন আসামি নজরুল ইসলাম, আবুল কালাম ও আব্দুস সালামকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মহিপুর থানাধীন লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার ভাই হোসেন মোল্লা একটি জমির চারদিকে বাঁধ তৈরি করছিলেন। এজন্য তার নিয়োগ করা শ্রমিকেরা সাবমেরিন ক্যাবল স্টেশনের পাশের একটি জমিতে মাটি কাটার যন্ত্র (এক্সাভেটর) দিয়ে মাটি কেটে তুলছিল। এ সময় ভূগর্ভস্থ ক্যাবলটি কেটে ২০ ফুট ওপরে উঠে যায়। ফলে দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েন।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া হোসেন মোল্লা ও আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে রবিবার রাতেই ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে কাটা পড়া ক্যাবলে পুনঃসংযোগ স্থাপন করেন।

আরও পড়ুন- 

সাবমেরিনের ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি ফিরেছে ইন্টারনেটে 

সাবমেরিন পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটের গতি কম

/এনএল/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে
জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে
ঢাবির আইলেটের বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
ঢাবির আইলেটের বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে দোয়া চাইলেন মুমিনুল
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে দোয়া চাইলেন মুমিনুল
সর্বাধিক পঠিত
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক