সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন মেয়র প্রার্থীসহ দুই কাউন্সিলর প্রার্থীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর শহরের ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী রাজু আহমেদকে ২৫ হাজার, আব্দুল মনাফ নৌকা প্রতীকে ২০ হাজার ও স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিমকে ২০ হাজার ও দুই কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমানকে ৫ হাজার ও মো. জাকির হোসেনকে ৫ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল। তিনি সকল প্রার্থীকে যথাযথ ভাবে নির্বাচনি আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।
/আরএ/








