উত্তর সিটিতেও ঝুলন্ত ক্যাবলের বিরুদ্ধে অভিযান: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ১৯:২০আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০৪

উত্তর সিটিতেও ঝুলন্ত ক্যাবলের বিরুদ্ধে অভিযান: আতিকুল ইসলাম আগামী ১ অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়ও ঝুলন্ত ক্যাবল বা তারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১১ আগস্ট) উত্তরার কাওলায় ইউলুপ নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের তিনি একথা জানান।

মেয়র বলেন, ‘আমি ঈদের আগে বিটিআরসি চেয়ারম্যানসহ আরও যারা আছেন, সবার সঙ্গে বৈঠক করেছি। যারা ঝুলন্ত তারের ব্যবসা করছেন, তাদের আমরা সময় দিয়েছি। আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন সব ঝুলন্ত তার কাটবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমার কাছে অনেকেই এসেছিলেন। তারা আমাকে বলেছেন আগস্ট মাস তাদের সময় দেওয়ার জন্য। যেহেতু করোনাকালে অনেকেই বেকার হয়ে পড়েছেন। তারা কিছু দিন সময় চেয়েছেন। সে কারণে আমরা সময় দিয়েছি। তবে আগামী অক্টোবরের ১ তারিখ থেকে সব ঝুলন্ত তার কেটে দেবো। যেকোনও ধরনের রাস্তার ওপর বা ল্যাম্প পোস্টে যেকোনও ঝুলন্ত পোস্টার বা বিজ্ঞাপন বোর্ড  থাকতে পারবে না।’

মেয়র বলেন, ‘আমার কথা হচ্ছে শহরকে নোংরা করে বাণিজ্য করা যাবে না। এই শহর আপনাদের, আমাদের এবং সবার। আমি মনে করি, জনগণকে একটি সুষ্ঠু ও আধুনিক শহর দেওয়ার জন্য আমাদের নজর দেওয়া দরকার। যে কেউ এসে দেয়ালের মধ্যে লিখে নোংরা করবে, তা কিন্তু হবে না। যারা এমন কাজ করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেবো। তাদের বিরুদ্ধে আইনের যত ধারা আছে, সব প্রয়োগ করে দেবো।’

ঢাকা শহরে বিলবোর্ড নেই উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘কয়েকদিন আগে উত্তরা ১২ নম্বর সেক্টরে একটি (বিলবোর্ড) উঠেছিল, আমরা সেটিও কেটে দিয়েছি। কোনও ধরনের অবৈধ বিলবোর্ড ঢাকা উত্তরে থাকতে পারবে না। এলইডি বিলবোর্ড অবশ্যই থাকতে পারে। অনুমোদনহীন কোনও ধরনের বিলবোর্ড ও সাইনবোর্ড থাকতে পারবে না।’

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৫ আগস্ট) থেকে নগরজুড়ে এমন ঝুলন্ত ক্যাবলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ