আগের টিকিটেই বিমানে ভ্রমণ করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৬:১৬আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:০৮

ড্রিমলাইনার গাঙচিল (ছবি: ফোকাস বাংলা) বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে যেসব যাত্রী পূর্বে ফিরতি টিকিট করার পরও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তখন ভ্রমণ করতে পারেননি, তাদের টিকিট আগে প্রদান করা হবে। ফিরতি টিকিট রি-ইস্যু করার জন্য কোনও যাত্রীকে অতিরিক্ত কোনও টাকা প্রদান করতে হবে না। আগের ফিরতি টিকিট রি-ইস্যু সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন করে টিকিট বিক্রি শুরু করা হবে। এছাড়া আবুধাবি রুটের সেপ্টেম্বর-২০২০ মাসের  সিডিউল আবুধাবি কর্তৃপক্ষ অনুমোদন দেওয়ার পর সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হবে।

রবিবার (১৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে  ৬টি, ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৭টি, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে একটি, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে দুইটি, ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে  দুইটি ও ঢাকা-হংকং-ঢাকা রুটে দুইটি ফ্লাইট পরিচালনা করছে। কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিমানের ফ্লাইট পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে। উপরন্তু, দুবাই ও আবুধাবিগামী কোনও ফ্লাইটে ২৪০ জনের বেশি যাত্রী পরিবহন না করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। উক্ত নির্দেশনার কারণে বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন ও বোয়িং-৭৮৭-৮ এ ২৭১ জন যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও তা করা যাচ্ছে না। এছাড়া আবুধাবিতে বিমান পরিচালনার জন্য আবুধাবি কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের সিডিউল এখন পর্যন্ত না দেওয়ায় বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে পরিচালিত ফ্লাইটের সেপ্টেম্বর মাসের টিকিট বিক্রি করা যাচ্ছে না। তবে সিডিউল অনুমোদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব কারণে বর্তমানে ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে টিকিটের কিছুটা সংকট দেখা দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/সিএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম