৫ শতাংশ সুদে গৃহঋণ পাবেন ইউজিসি কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৮:০২আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২০:২৬

৫ শতাংশ সুদে গৃহঋণ পাবেন ইউজিসি কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি ) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের গৃহনির্মাণ ঋণের ব্যবস্থা নিতে জনতা ব্যাংক লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। মাত্র ৫ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তারা। ২০ বছর মেয়াদে পরিশোধযোগ্য এই ঋণের বাকি ৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে। রবিবার (১৬ আগস্ট) ইউজিসি ভবন শাখার মধ্যে আজ ১৬ আগস্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি এবং জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুখ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. মুরশেদুল কবীর ও সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল কবির উপস্থিত ছিলেন।
ইউজিসিতে অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, ‘এ ঋণচুক্তি কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি মাইলফলক হয়ে থাকবে। প্রত্যেক চাকরিজীবীর একটি বাড়ি বা ফ্ল্যাটের স্বপ্ন থাকে। কিন্তু এ মৌলিক অধিকার বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শুধু বেতনের টাকায় এটি পূরণ করা সম্ভব নয়। এজন্য সরকারি সহায়তা প্রয়োজন।’
সরকারি চাকরিজীবীদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে সরকারের সৎ কর্মচারীরা কাজে উৎসাহিত হবে। এ ঋণ সুবিধার মাধ্যমে ইউজিসি’র কর্মকর্তা, কর্মচারীরা বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের স্বপ্ন পূরণ করতে পারবেন। তাদের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিসহ ইউজিসি ও জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম