বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ছাড়পত্র ছাড়া পণ্য বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে একটি প্রতিষ্ঠানকে সিলগালাও করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই'র ছাড়পত্র গ্রহণ ছাড়া অবৈধভাবে বিদেশি গুঁড়োদুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২-এর ল্যাভেন্ডার নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বাজারজাত করায় হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করা হয়। অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।








