৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার হলো অ্যাম্বুলেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ০০:০১আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:০২

জরুরি সেবা ৯৯৯ ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধার হলো ছিনতাই হওয়া অ্যাম্বুলেন্স। বুধবার (১৯ আগস্ট) ভোর পৌনে ৪টায় সোহেল নামে এক অ্যাম্বুলেন্স চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, ঢাকা মেট্রো-ছ-৭৫-০০৬০ নম্বরের অ্যাম্বুল্যান্সটির চালক ঢাকায় একটি হাসপাতালে রোগী নামিয়ে দিয়ে ময়মনসিংহ ফিরছিলেন। পথিমধ্যে গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে চারজন যাত্রী তোলেন। এরপর রাত পৌনে তিনটায় ময়মনসিংয়ের ত্রিশালের তেলেরঘাট পৌঁছালে যাত্রী চারজন অস্ত্রের মুখে তাকে অ্যাম্বুল্যান্স থামাতে বাধ্য করে। এরপর তার মোবাইল ফোন ও টাকা পয়সা কেড়ে নিয়ে তাকে মারধর করে নামিয়ে দিয়ে অ্যাম্বুল্যানন্স নিয়ে চলে গেছে। তিনি একজন রিক্সাচালকের মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯ এ ফোন করে জরুরি আইনী সহায়তার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুমের কথা বলিয়ে দেয়। একইসঙ্গে মডেল থানা এবং ভরাডোবা হাইওয়ে ফাঁড়িকে বিষয়টি জানানো হয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশের সব কটি ইউনিট তৎপর হয়ে ওঠে। ভোর পাঁচটায় ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ ৯৯৯ কে ফোনে জানান ভালুকার সি স্টোর হামিদ গার্মেন্টসের পাশ হতে রাস্তার পাশে থামানো অবস্থায় অ্যাম্বুল্যান্সটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান ছিনতাইকারীরা প্রথমে শাখা রাস্তা ধরে যাচ্ছিল, এক পর্যায়ে তারা হাইওয়েতে উঠলে সেটির তথ্য পেয়ে তারা ছিনতাইকারী দের ধাওয়া করেন। পুলিশের তৎপরতা টের পেয়ে ছিনতাইকারীরা গাড়ি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। ছিনতাইকারীদের আটকের প্রচেষ্টা অব্যহত আছে।

আইনী প্রক্রিয়া শেষে অ্যাম্বুল্যান্সটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

/এআরআর/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম