গফরগাঁওয়ে পৌরসভা নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৫, ১৯:২৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৯:২৩

Mymensingh-গফরগাঁওয়ের পৌর নির্বাচন তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বে অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।
গত ১৪ সেপ্টেম্বর গফরগাঁওয়ের পৌর সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধন না করা পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন সাবেক এমপি আবুল হোসেন।
এর আগে ১৫ ডিসেম্বর সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালায় ত্রুটি থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং পৌর নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আগামী ৩ জানুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আদালত।
গফরগাঁওয়ের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুণ্ডু জানান, বিষয়টি তারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। তবে হাইকোর্ট বা নির্বাচন কমিশন থেকে তারা এসংক্রান্ত কোনও নির্দেশনা এখনও পাননি।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দেশের ২৩৫ পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর পৌরসভাগুলোতে ভোট হওয়ার কথা।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম