শিপ্রার ছবি ফেসবুকে পোস্ট: ২ এসপির বিরুদ্ধে রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১২:৫৪আপডেট : ২০ আগস্ট ২০২০, ১২:৫৮

শিপ্রা দেবনাথ বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি উসকানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি কক্সবাজারে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সঙ্গে ভিডিও তৈরির সহকর্মী হিসেবে কাজ করেছিলেন শিপ্রা।

পুলিশের এই দুই কর্মকর্তা হলেন– সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মিজানুর রহমান শেলি।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১৯ আগস্ট রিটের শুনানিকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় আদালতকে জানান, জনস্বার্থে একজন আইনজীবী রিট আবেদনটি করেছেন। যদিও তিনি নিজে ভুক্তভোগী নন। তাই এ রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়। এরপর আদালত এ রিটের ওপর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আদেশের দিন ধার্য রেখেছিলেন।

গত ১৬ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিট আবেদনে, শিপ্রাকে নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আরজি জানানো হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিকে গত ১৬ আগস্ট একটি ইংরেজি দৈনিক পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সেটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের ভিডিও তৈরির উদ্যোগের সহকর্মী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী শিপ্রা দেবনাথ অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। তার ছোট ভাই শুভজিৎ কুমার দেবনাথ বলেন, ‘পুলিশের উঁচু পর্যায়ের কর্মকর্তা ও কিছু লোক শিপ্রার ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং উসকানিমূলক কথাবার্তা ফেসবুকে ছড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গত ১৪ আগস্ট শিপ্রার ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তার নির্দোষ হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। এরকম আরও ছবি আসার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মিজানুর রহমান শেলিও একইরকম পোস্ট করেছেন।

আরও খবর: শিপ্রার ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করায় ২ পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

 

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম