দক্ষ শ্রমিক তৈরিতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে রিহ্যাবের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৮:২০

দক্ষ শ্রমিক তৈরিতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে রিহ্যাবের চুক্তি নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে এই চুক্তি স্বাক্ষর হয়। রিহ্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রিহ্যাবের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এসইআইপি’র পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহিদুল হক।

এই সময় রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. আল আমিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী এবং প্রকৌশলী মহিউদ্দিন শিকদার ও সেইপ-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট এবং ১৫টি ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বৃত্তি প্রদান করা হয়। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, ম্যাসনারি এবং স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম