যুদ্ধাপরাধীরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছিল: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ২০:২৩আপডেট : ২০ আগস্ট ২০২০, ২০:৩৬

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যার মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধীরা এ দেশের স্বাধীনতা ও অস্তিত্বকে ধ্বংস করতে  চেয়েছিল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শ ও চেতনাকে এবং  বাঙালির আত্মাকে হত্যা করতে  চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। সেই যুদ্ধাপরাধীরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছিল।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনলাইনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাকে হত্যা করতেই ২১ আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। ১৫ আগস্ট এবং ২১ আগস্টে গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা। যারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছে, যারা পাকিস্তানের লেজুড়বৃত্তি করে, যারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি, আর্দশ ও ঐতিহ্যকে বিলুপ্ত করতে চায়, তারাই ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিল।’

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। আপনারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করুন।  তাহলেই বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। শোক দিবস পালন অর্থপূর্ণ হবে। ’

সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আবদুল মুঈদ, বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলাম, বার্কের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর প্রমুখ বক্তৃতা করেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম