৬০ শতাংশ বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি

বাংলা টিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৩:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৩:৩৯

যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রবিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর জন্য বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হলেও এখন কোনও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বর্ধিত ভাড়া নিয়ে সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে করে সারাদেশে প্রায় প্রতিটি রুটে চলাচলকারী গণপরিবহনে যাত্রী-শ্রমিক বশচা (গ্যাঞ্জাম), হাতাহাতি, মারামারি চলছে। সরকার করোনাকালে পরিবহন সেক্টরে কোনও প্রকার ভর্তুকি না দিয়ে মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর অযৌক্তিকভাবে চাপিয়ে দিয়েছে। বাসা ছাড়াও লেগুনা, হিউম্যান হলার, টেম্পু, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব ধরনের যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এতে যাত্রীস্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানিকে আরেক দফা উসকে দেওয়া হয়।

তাই অনতিবিলম্বে গণপরিবহণের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি।

/এসটি//এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিভিন্ন ব্যাংকে আইটি কর্মকর্তা পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
বিভিন্ন ব্যাংকে আইটি কর্মকর্তা পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সেউতা সংকট, ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন উদ্বেগ
সেউতা সংকট, ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন উদ্বেগ
পোখারার ফেওয়া লেক যেন প্রকৃতির আঁকা জীবন্ত ক্যানভাস
পোখারার ফেওয়া লেক যেন প্রকৃতির আঁকা জীবন্ত ক্যানভাস
উৎসবের টেবিলে সেরা মাংসের পদ চাপ ভুনা
উৎসবের টেবিলে সেরা মাংসের পদ চাপ ভুনা
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত