ধামরাইয়ে নৌবাহিনীর সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৮:২০আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৮:২২

ধামরাইয়ে নৌবাহিনীর সহায়তা দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে ধামরাইয়ের দুটি ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় খাদ্য সহয়তা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। রবিবার (২৩ আগস্ট) বাইশাকান্দা ও রোয়াইলের ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

এসময় ধামরাই উপজেলার বাইশাকান্দা ও রোয়াইল ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম