দ্বিতীয় দিনে ঢাকা উত্তরের ৩৭ হাসপাতালে মশকনিধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৯:২৩আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০১:১৭

দ্বিতীয় দিনে ঢাকা উত্তরের ৩৭ হাসপাতালে মশকনিধন হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবার সঙ্গে নিয়োজিত অন্যদের ডেঙ্গু রোগ প্রতিরোধে ৩৭টি হাসপাতালে মশকনিধন অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সপ্তাহব্যাপী এ বিশেষ মশকনিধন কার্যক্রম প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

অভিযানের দ্বিতীয় দিনে রবিবার (২৩ আগস্ট) যেসব হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে, সেগুলো হচ্ছে—উত্তরা অঞ্চল-১-এর অধীন কুয়েত মৈত্রী হাসপাতাল এবং আইচি হাসপাতাল। মিরপুর অঞ্চল-২-এর অধীন মা ও শিশু হাসপাতাল, রাবেয়া ম্যাটারনিটি ক্লিনিক, আল শাফি হাসপাতাল, রাড্ডা এমসিএইচএফপি, দি মার্কস হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, রাড্ডা ক্লিনিক, বিজিএমইএ হাসপাতাল, মুক্তি ওয়েলফেয়ার ক্লিনিক, বাপসা ক্লিনিক, রহিমা ম্যাটারনিটি হাসপাতাল এবং সরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল ও কলেজ।

মহাখালী অঞ্চল-৩-এর অধীন ইউনাইটেড হাসপাতাল, সাহাব উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল, লেকভিউ ক্লিনিক, বনানী ক্লিনিক, প্রেসক্রিপশন পয়েন্ট, প্রাভা হেলথ ক্লিনিক, ল্যাব এইড গুলশান, বারিধারা জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু ক্লিনিক। মিরপুর অঞ্চল-৪-এর অধীন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল।

কাওরান বাজার অঞ্চল-৫-এর অধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, নিউরো সায়েন্স হাসপাতাল এবং সাত মসজিদ রোডের সিটি হাসপাতাল। উত্তরার অঞ্চল-৬ অধীন শিন শিন জাপান হাসপাতাল, লেকভিউ সুপার স্পেশালিটি হাসপাতাল লি. এবং সোনারগাঁ জনপথ রোডের কার্ডিও কেয়ার হাসপাতাল।

অঞ্চল-৭-এর অধীন সালমান হাসপাতাল, চাঁদের হাসি ক্লিনিক, ফাতেমা ক্লিনিক, আশা ক্লিনিক এবং তারেক মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অঞ্চল-৮-এর অধীন উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এই নিয়ে দ্বিতীয় ধাপের কার্যক্রমের দুই দিনে ডিএনসিসির অধীন মোট ৬৭টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম