ব‌হিষ্কৃত যুবলীগ নেতা আরমানের জামিন প্রশ্নে রুল জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ২১:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২২:০২

ব‌হিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক আরমান, ছবি: সংগৃহীত মাদকের মামলায় যুবলীগ ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের ব‌হিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে রুল শুনানির দিন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির থাকারও নির্দেশ দিয়েছেন আদালত।

আরমানের জামিন আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৩ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী।

এর আগে ২০১৯ সালের ৫ অক্টোবর দিনগত গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের রাজধানীতে আনার পর অভিযান চালি‌য়ে অস্ত্র ও মাদক উদ্ধার ক‌রে র‌্যাব। এরপর রমনা মডেল থানায় র‌্যাব-১ মামলা করে।

ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এদিকে জামিন চেয়ে বিচারিক আদালতে আবেদন জানিয়েছিলেন আরমান। তবে সেখানে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম