তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিভিন্ন শিল্পী এবং অ্যাক্টভিস্টরা এতে অংশ নেন।
প্রাচ্যনাট থিয়েটারের কলাকুশলীরা এবং থিয়েটারের ৫২ শিল্পী এতে যোগ দেন। পারফরম্যান্স আর্টিস্ট ওয়ালি তপু, থিয়েটার শিল্পী জয়িতা এবং গায়ক শাহিনুর শুভসহ অনেক শিল্পী এ সময় সাংবাদিক কাজলের মুক্তির দাবি করেন। কাজলের ছেলে মনোরম পলক এ সময় শিল্পীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








