রোহিঙ্গা শিশুরা দুর্ভোগে: ইউনিসেফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৩:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৩:৫৮

রোহিঙ্গা শিশু মিয়ানমারে সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী শিশু এবং তাদের পরিবার এখন নতুন সংকটের মুখোমুখি বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, কোভিড এর কারণে শরণার্থী শিবিরে শিক্ষাকেন্দ্র বন্ধ থাকায় শরণার্থী শিশুরা দুর্ভোগ পোহাচ্ছে। সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় সংস্থাটি।  

ইউনিসেফ জানায়,  অবিশ্বাস্যরকমের কঠিন পরিস্থিতি সত্ত্বেও শিবিরগুলোতে কোভিড-১৯ এর হুমকি ঠেকাতে ও সামাল দেওয়ার প্রচেষ্টায় শরণার্থী জনগোষ্ঠী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক জিন গফ বলেন, ‘বাংলাদেশে নির্বাসিত অবস্থায় থাকা এসব রোহিঙ্গা শরণার্থী শিশু এবং পরিবারগুলো অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। অকল্পনীয় কঠিন পরিস্থিতিতে তারা রয়েছে; যা মৌসুমি বৃষ্টি ও বৈশ্বিক মহামারির কারণে আরও কঠিন হয়ে উঠেছে। এই কঠিন পরিস্থিতিতে শক্তি, সাহস ও অধ্যবসায় কী, তা পরিবারগুলো প্রতিদিনই আমাদের শিখিয়ে চলেছে।’

ইউনইসেফ বলছে,  কোভিড-১৯ কক্সবাজার জেলায় বসবাসরত ৪ লাখ ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশুর জীবনকে বাধাগ্রস্ত করে চলেছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো মার্চ থেকে শিবিরগুলোতে শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। প্রায় ৩ লাখ ১৫ হাজার রোহিঙ্গা শিশু ও কিশোর-কিশোরী তাদের শিক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে। বাবা-মা ও সেবাদানকারীদের সম্পৃক্ত করে এবং ওয়ার্কবুক ও ভিজ্যুয়াল এইড প্রদানের মাধ্যমে বাড়িতে শিশুদের পড়াশোনায় সহায়তা করতে ইউনিসেফ ও এর সহযোগীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রোহিঙ্গা স্বেচ্ছাসেবী শিক্ষকরা একইসঙ্গে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য এবং হাইজিন বিষয়ক বার্তা দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছেন।

ইউনিসেফের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ শিশু বাড়িতে সেবাদানকারীদের তত্ত্বাবধানে পড়াশোনা কার্যক্রমে সম্পৃক্ত ছিল। তবে অনেক বাবা-মায়ের পড়তে ও লিখতে না পারার বিষয়টিসহ উল্লেখযোগ্য অনেক বাধা এখনও রয়ে গেছে। ইউনিসেফ শিশুদের পড়াশোনা এবং তথ্যের সঙ্গে যুক্ত রাখার জন্য বিকল্প উপায় অনুসন্ধান অব্যাহত রেখেছে।

জিন গফ বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী শিশুদের ভবিষ্যতের জন্য তাদের জ্ঞান ও দক্ষতা বিকাশের সুযোগ প্রয়োজন। এটি দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে তাদের সক্ষম করে তুলবে।’

ইউনিসেফ বলছে, ভাইরাসের সংক্রমণের বিস্তার রোধের প্রচেষ্টায় শিবিরে মানবিক সহায়তা কর্মীদের সংখ্যা কমে যাওয়ায় ইউনিসেফ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন উপায় খুঁজে বের করেছে। এই কার্যক্রমে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও বাংলাদেশি কর্মীরা অপরিহার্য ভূমিকা পালন করছেন এবং কোভিড-১৯ থেকে সর্বাধিক সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ সেবা ও তথ্য প্রদানের সঙ্গে কমিউনিটিগুলোকে সংযুক্ত করছে।

তারা আরও জানায়,  ইউনিসেফ এবং সহযোগীরা ঘরে ঘরে গিয়ে ভিটামিন ‘এ’ সম্পূরক প্রদানে অভিযান পরিচালনা করে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৫৪ হাজার শিশুর কাছে এই ভিটামিন ‘এ’ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যেসব শিশুকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে, তাদের ৯৭ শতাংশের কাছেই ভিটামিন ‘এ’ পৌঁছানো গেছে, যা বর্তমান মহামারি পরিস্থিতি ও ভারী মৌসুমি বৃষ্টিপাতের সময় বিবেচনায় দুর্দান্ত ফলাফল। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশুরা বাংলাদেশে শরণার্থী হিসেবে চতুর্থ বর্ষে পা দিতে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে তাদের প্রত্যাবর্তন স্বপ্রণোদিত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই করতে প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর সবচেয়ে গুরুতর প্রয়োজনের মুহূর্তে তাদের সুরক্ষা ও আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি ইউনিসেফ তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করছে। কোভিড-১৯ এর সময়ে প্রয়োজনগুলো আরও বেড়ে যাওয়ায় এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য শরণার্থী শিশুদের আশা ও স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে কক্সবাজারে শরণার্থী ও বাংলাদেশি—উভয় জনগোষ্ঠীর প্রতি উদার সমর্থন অব্যাহত রাখার জন্য ইউনিসেফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।

   

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম