পুলিশ হেফাজতে মৃত্যু: ৫ আসামির বিরুদ্ধে রায় ৯ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৪:৩৯আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৪:৩৯

আদালত পুলিশ হেফাজতে জনি নামে এক আসামিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন পল্লবী থানার (উপপরিদর্শক) জাহিদুর রহমান জাহিদসহ পাঁচ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় ঘোষণার দিন আগামী ৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিদের পক্ষে আইনজীবী ফারুক আহাম্মদসহ আরও অনেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাই তাদের খালাস দাবি করেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাদীপক্ষের আইনজীবী মশিউর রহমান এবং আবু তৈয়ব যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দাবি করেন।

মামলায় অপর চার আসামি হলেন–  রাশেদুল ইসলাম (উপ-পরিদর্শক), কামরুজ্জামান মিন্টু (সহকারী উপ-পরিদর্শক), পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি। ওইদিন আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় মোট ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

 

/টিএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম