রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহালের দাবি

রাজশাহী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৫, ০২:০৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ০২:০৯

রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবি জানিয়ে উপাচার্যের  কাছে স্মারকলিপি দিয়েছেন প্রগতিশীল ছাত্রজোট রাবি শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে তারা এই স্মারকলিপি দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ শেষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহালসহ তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।
তাদের অন্য দুটি দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি ফি কমানো এবং সব প্রকার বর্ধিত ফি প্রত্যাহার করা।
স্মারকলিপিতে বলা হয়, একই দেশের অভ্যন্তরে কোনও বিশ্ববিদ্যালয়ে তিনবার ভর্তির সুযোগ, কোনও বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তির সুযোগ উচ্চশিক্ষার পথকে বাধাগ্রস্ত করে। প্রতিবছর সাত লাখ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে মাত্র ৪০ হাজার শিক্ষার্থীদের জায়গা দিতে পারে; যা একেবারে অপ্রতুল।
স্মারকলিপিতে আরও বলা হয়, ভর্তি সংকট নিরসনের জন্য আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে ভর্তির সুযোগ বন্ধ করে ইউজিসি’র ২০ বছর মেয়াদি কৌশলপত্র বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলো উঠেপড়ে লেগেছে।

স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিনহাজুল আবেদীন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম