কোটি টাকার নকল হেয়ার অয়েল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৯:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৯:১৮

বিএসটিআই বিএসটিআই লাইসেন্স ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন ব্রান্ডের নকল হেয়ার অয়েল উৎপাদন ও বাজারজাত করছিল পুরান ঢাকার একটি কারখানা। এই অপরাধে কারখানাটিকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। কারখানা থেকে এক কোটি টাকা মূল্যের নকল তেল জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুনের হেয়ার ওয়েল কারখানাকে এ জরিমানা করা হয়। বিএসটিআই’র সম্পাদক মঈনুদ্দীন মিয়া জানান, ওই কারখানায় উৎপাদিত নকল তেলগুলোর মধ্যে রয়েছে- প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল তেল, ডাবর আমলা, কুমারিকা ও কিউট।

এ সময় কারখানা থেকে এক কোটি টাকা মূল্যের প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। এর আগে মালিকের বংশালে অবস্থিত কারখানাকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছিল।

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম