অবৈধ টোল আদায়: ডিএসসিসির অভিযানে ১ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২০:২৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:২৪

অবৈধ টোল আদায়ের অপরাধে সাজাপ্রাপ্ত জয়নাল আবেদিন ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে অবৈধ টোল আদায়ের অপরাধে জয়নাল আবেদিন নামে একজনকে সাত দিনের সাজা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্টাফ কোয়ার্টার মোড়ের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন করপোরেশনের জায়গায় অবৈধভাবে অস্থায়ী দোকান নির্মাণের দায়ে দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ওই এলাকায় কিছু অসৎ ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে টোল আদায় করছে– এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিই। আজ ডেমরা স্টাফ কোয়ার্টার মোড় সংলগ্ন টেম্পু স্ট্যান্ডে সরেজমিন অভিযানে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি প্রতিটি টেম্পু ও সিএনজি থেকে অবৈধভাবে ৫০ টাকা হারে টোল আদায় করছেন। পরে টোল আদায়কারীকে হাতেনাতে পাকড়াও করি। তাকে “পেনাল কোড, ১৮৬০”-এর ১৮৮ নম্বর ধারা ভঙ্গের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় টেম্পু স্ট্যান্ড সংলগ্ন সিটি করপোরেশনের জায়গায় বাঁশ দিয়ে অবৈধভাবে নির্মিত দুটি দোকান পরিচালনাকারীকে জরিমানা করা হয়।’

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি