দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি প্রচার শেষে বাড়ি ফেরার পথে বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলামকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের আনসার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক রিকশাচালকও আহত হয়েছেন। বিরামপুর থানা পুলিশ একথা জানিয়েছে।
আহত মেয়র প্রার্থী ও রিকশাচালক জয়নাল আবেদীনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্বাচনি প্রচার শেষে রিকশা করে বাড়ি ফেরার পথে আনসার মাঠে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় রিকশাচালক ও আজাদুল বাধা দিলে হামলাকারীরা তাদের কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজাদুলের মাথা ও হাত এবং জয়নালের মাথার আঘাত গুরুতর আঘাত লাগায় তাদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
/এসটি/








