ভেন্টিলেটরের চেয়ে অক্সিজেন বেশি প্রয়োজন: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৪:০২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৫:০০

সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘করোনা রোগীদের জন্য ভেন্টিলেটরের চেয়ে অক্সিজেন বেশি প্রয়োজন।’ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করোনামুক্ত হয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দিতে আসলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় অক্সিজেনের মূল্য নির্ধারণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মার্চেই সরকারকে বলেছি, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। অনেক প্রাইভেট হাসপাতালে অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। এক হাজার লিটার অক্সিজেনের জন্য মূলত খরচ হবে মাত্র ৭০ টাকা। অথচ অক্সিজেনের জন্য হাসপাতালগুলোতে লাখ টাকার বিলও নিচ্ছে দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।’

‘অক্সিজেন ফ্রি হওয়া উচিত’ মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এটা বাতাস থেকে হয়। অক্সিজেন গঠন করার জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই (বিশুদ্ধ) করে ব্যবহার করা হয়। এটার মূল্য স্থির না করে দিলে প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না।’

স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘সরকার কারও কথা শুনতে রাজি নয়। যা ইচ্ছা, তাই করছে।’

/এএইচআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক