৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার ও নৈরাজ্য নিরসনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৬:২০আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৬:২০

৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার ও নৈরাজ্য নিরসনের দাবি

করোনা মহামারির কারণে বর্ধিত ৬০ শতাংশ বাসভাড়া প্রত্যাহারের পাশাপাশি আগের চলমান ভাড়ায় নৈরাজ্য নিরসনের দাবি করেছে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করে সংগঠনটি।

বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, 'করোনা মহামারিতে সারাবিশ্বের মধ্যে বাংলাদেশ ও উগাণ্ডাই শুধু কর ও ব্যয় বৃদ্ধি করেছে। অন্যান্য দেশ উল্টো জনগণকে কতো সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছে। লকডাউনে গণপরিবহন খোলার সময় মালিক ও শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়। শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে পাশের সিট খালি থাকবে। যদিও প্রথম প্রথম এ নিয়ম পালন করা হলেও পরবর্তীতে পর্যাপ্ত মনিটরিং না থাকায় কোনও শর্তই পালন করা হয়নি।'

তিনি বলেন, 'বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, আগামী ১ সেপ্টেম্বর বাড়তি ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়ায় ফিরে যাবে গণপরিবহন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শুধু বর্ধিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। কিন্তু আমরা বলতে চাই পূর্বে যখন সর্বনিম্ন ভাড়া ৫ টাকার পরিবর্তে ৭ টাকা করা হলো, তখন সিটিং এর নামে বেশ কিছু গণপরিবহন সর্বনিম্ন ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা শুরু করে। আমাদের প্রশ্ন আইন মোতাবেক কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারিত না হয়ে গণপরিবহনগুলো তাদের ইচ্ছে মতো বাসস্টপ প্রতি ভাড়া কীভাবে নির্ধারণ করতে পারে? এখন যদি পূর্বের ভাড়া নৈরাজ্য নিরসন না করা হয়, তাহলে ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবি মেনে পূর্বের ভাড়া নৈরাজ্যকে বৈধতা দেওয়া হবে কিনা? তাই আমাদের দাবি বর্ধিত ভাড়া প্রত্যাহারের পাশাপাশি পূর্বের ভাড়া নৈরাজ্যও নিরসন করা হোক।'

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম