রানারের সর্বোচ্চ সিসির বাইক বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৮:৫২আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২০:৪৮

রানারের সর্বোচ্চ সিসির বাইক বাংলাদেশে সম্প্রতি ‘বোল্ট ১৬৫ আর’ ১৬৫ সিসির মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬৫ সিসি রেসিং ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন ‘বোল্ট ১৬৫ আর’ মোটরসাইকেলে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, ডি আর এল যুক্ত সম্পূর্ণ এলইডি হেডলাইট ও টেইল লাইট, ইউএসডি সাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশনের রেয়ার টায়ারসহ আরও অত্যাধুনিক সব ফিচার, যা বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের প্রিমিয়াম মানের মোটরসাইকেল কিনতে আগ্রহী করবে।
আধুনিক ও রুচিশীল ডিজাইনের এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ডে কিনলে মিলবে ১৪ হাজার টাকার ছাড়। এছাড়া থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১ শতাংশ হারে সহজলভ্য কিস্তির সুবিধা।
রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী জানান, এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি রানার মোটরসাইকেলের সঙ্গে আরও থাকছে ৬ বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রি সার্ভিস, ১ লাখ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স এবং সারা দেশে দুই শতাধিক পয়েন্টে সার্ভিসিংয়ের সুবিধা।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম