মানবতাবিরোধী অপরাধ: সাখাওয়াতসহ ৯ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১২:২৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১২:৪৩

ICT logo আদালত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গণধর্ষণসহ ৫টি অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারী এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সাখাওয়াত ছাড়া যে আটজনের বিরুদ্ধে আদালত যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়েছেন তারা হলেন- মো. বিল্লাল হোসেন বিশ্বাস,  মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, মো. লুৎফর মোড়ল এবং মো. আব্দুল খালেক।

এর আগে প্রসিকিউশন এ মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করলে তিনজনকে অব্যাহতি দিয়ে ৯ জনের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগের উপাদান না পাওয়ায় তিনজনকে আদালত মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে প্রিসিকিউশন থেকে জানানো হয়েছিল।

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ১২ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এরপর ২৬ জুন অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হয়। অভিযোগ আমলে নেওয়ার পর দু’পক্ষে অভিযোগের বিষয়ে শুনানি শেষে বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বোধীন তিন সদস্যের ট্রাইবুন্যাল এ অভিযোগ গঠন করেন।

 বর্তমানে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি নির্বাচিত হন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই জামায়াত ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন।

মাওলানা সাখাওয়াত নামে বেশি পরিচিত এই নেতা বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপির রাজনীতিও করেছেন। গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন।

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম