অবশেষে অপসারিত হলো সড়ক দখল করে নির্মিত সেই ৮ দোকান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ২৩:১২আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২৩:৩৩

ভেঙে ফেলা হয়েছে সেই দোকান বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে অবস্থিত পেট্রোল পাম্পের পাশে নবনির্মিত পাওয়ার হাউজের দেয়াল ঘেঁষে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি দোকান অবশেষে অপসারিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কঠোর বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট অবৈধ দখলদারেরা নিজেদের উদ্যোগেই অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে নিতে হয়েছে। বিষয়টি নিয়ে গত ১০ আগস্ট ‘উচ্ছেদের পর পোক্ত করে দখল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

এই দখলমুক্তি কার্যক্রম তদারকি করেন ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ। তিনি বলেন, অতিসম্প্রতি পাওয়ার হাউজের দেয়াল ঘেষে গড়ে ওঠে ৮টি অবৈধ দোকান। এটি সিটি করপোরেশনের নজরে আসার পর মেয়র আজকের মধ্যেই এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করার নির্দেশনা দেন। এরপর করপোরেশন পক্ষ হতে এসব অবৈধ দখলদারদেরকে ডিএসসিসি মেয়রের সেই বার্তা পৌঁছে দেয়া হয়। তাদেরকে বলা হয়- হয় আপনারা নিজেরাই এসব দখলমুক্ত করুন, নতুবা ডিএসসিসি অবৈধ দখল আজকেই গুড়িয়ে দেবে। মেয়রের কঠোর মনোভাব বুঝতে পেরে তখন অবৈধ দখলদারেরাই নিজ উদ্যোগে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নেন।

দখল পোক্ত করতে গড়ে তোলা হয় দোকান এদিকে ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১১তম দিনের চিরুনি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান আজ অঞ্চল-২ এর ১০ নম্বর ওয়ার্ডের মতিঝিল কলোনি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে আটটি স্থাপনা পরিদর্শন করেন দুটিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ফলে দুটি মামলা দায়ের ও নগদ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এফএএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম