ধলেশ্বরীতে ভাসমান লাশটি সাংবাদিক সজীবের?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:৪০

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি ভাসমান লাশের সন্ধান পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেটি নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীব র। তবে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার বুধবার বিকেল সোয়া চারটার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পেয়েছেন, নদীতে একটি লাশ ভাসছে। তবে, লাশটি নদী থেকে এখনও তোলা হয়নি। নৌ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার এমভি তাকওয়া নামে একটি লঞ্চ থেকে সজীব লাফিয়ে নদীতে পড়ে যান বলে খবর প্রচারিত হয়। এ সময় ওই লঞ্চের কেরানী মুন্সীগঞ্জ নৌ-পুলিশের কাছে সজীবের মানিব্যাগ, চাবি ও মোবাইল ফোনটি জমা দেন। এই ঘটনার পরদিন তার স্ত্রী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
/এআরআর/ জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম