হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিএনসিসির বিশেষ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৪

ডিএনসিসির অভিযানে নেতৃত্ব দেন মেয়র আতিকুল ইসলাম হোল্ডিং ট্যাক্স (গৃহকর) ও ব্যবসায়িক লাইসেন্সের ফি আদায়ে একযোগে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের প্রথম দিনে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে মোহাম্মদপুরে শুরু হয় অভিযান। অভিযানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম নিজে নেতৃত্ব দেন। এতে সহায়তা করছেন সংস্থাটির রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া ও করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

অভিযানে দুপুর দেড়টা পর্যন্ত জরিমানা করা হয়েছে চার লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে খাদ্যে ভেজাল দানের দায়ে শাহজানের বিস্কুট ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ইউসিবি ব্যাংককে ৩০ হাজার টাকা এবং অ্যালুমিনিয়াম বিল্ডার্স থেকে ১০ হাজার টাকা নগদ আদায় করা হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এতদিন যারা অনিয়মের মধ্যে দিয়ে ব্যবসা করে আসছেন, এখন সময় এসেছে নিয়মের মধ্যে ফেরার। যদি কেউ ব্যতিক্রম করেন, তবে কোনও ছাড় নয়। এখন শুধু জরিমানা হবে। পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন মেয়র।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম