শাস্তি পাচ্ছে ভুল চাহিদাপত্র পাঠানো শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০

শিক্ষা মন্ত্রণালয় ত্রুটিপূর্ণ ও ভুল চাহিদাপত্র দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে গত ২১ আগস্ট স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশ করেছে মন্ত্রণালয়। ত্রুটিপূর্ণ ও ভুল চাহিদাপত্র দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে তালিকা পাঠাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ২০ আগস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংশোধিত চাহিদাপত্র পাঠাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময় বাড়িয়ে শেষ সুযোগ দেয়। ওই সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভুল চাহিদাপত্র পাঠালে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, শূন্য পদ না থাকলেও শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ- এর কাছে শিক্ষক নিয়োগের চাহিদাপত্র পাঠায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শত শত শিক্ষক নিয়োগের পর এমপিও বঞ্চিত হন। এছাড়া ২০১৮ সালের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা না মেনে আগের নীতিমালায় শিক্ষক নিয়োগের চাহিদা দেওয়া হয়। ওই চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়ার পর এমপিও বঞ্চিত হন নিয়োগ পাওয়া শিক্ষকরা। এছাড়া এনটিআরসিএ –এর সুপারিশের পরও অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন।

এসব কারণে এনটিআরসিএ সতর্ক করে শেষ সুযোগ দেয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। আর ভুল চাহিদাপত্র পাঠানো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম