‘করোনা-উত্তর চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী  ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনা-উত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী যোগান দিতে সরকার দক্ষ কর্মী তৈরি করছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনে কেবিনেট কমিটির কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে অধিক সংখ্যক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। শ্রম অভিবাসন সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করে গুনগত শ্রম অভিবাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছুদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে নিবন্ধনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। ’

সভায় বক্তারা প্রবাসে অবস্থানরত এবং প্রবাসফেরত কর্মীদের সহায়তায় মন্ত্রণালয়ের উদ্যোগ,বর্তমান শ্রমবাজার সুরক্ষা এবং করোনাত্তর পরিস্থিতিতে নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন বলে জানায় মন্ত্রণালয়।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের  সভাপতিত্বে  সভায় আরও বক্তব্য রাখেন— সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ মোয়াজ্জেম হোসেন রতন, বেগম আয়েশা ফেরদাউস,পংকজ নাথ এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ। বৈঠকে  উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান প্রমুখ।

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ব্যাংক শক্তিশালীকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও অতিরিক্ত সচিব  শহীদুল আলম (এনডিসি),আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও যুগ্মসচিব কামরুন নাহার সিদ্দীকা,প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন্নাহার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীন প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম