গায়ে ধাক্কা লাগার জেরে এক বছর পর হত্যা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৬

ওয়ারী থানা (ছবি সংগৃহীত) রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে কিশোর মুন্না (১৮) হত্যার নেপথ্যে দুই গ্রুপ কিশোরের রেষারেষি ও প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মুন্না হত্যার সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেফতারের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া বাপ্পি ও ভিকটিম মুন্নার ধাক্কা লাগা নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে প্রায় এক বছর আগে। ওই ঝগড়া পরে শক্রতায় রূপ নেয়। পূর্ব শক্রতার জেরেই মুন্নাকে হত্যা করা হয়। গত ৩০ আগস্ট বিকাল ৫টার দিকে ওয়ারী থানার চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে মুন্না (১৮) ও শাহিনকে (১৭) কয়েকজন মিলে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এরপর তারা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত শাহিন গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।

এ ঘটনায় মুন্নার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ৩১ আগস্ট ওয়ারী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করে ১৭ জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের অধিকাংশই কর্মজীবী কিশোর। এদের মধ্যে চার জন প্রাপ্তবয়স্ক এবং বাকি ১৩ জন অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছে বাপ্পি (২৩), মো. ফেরদৌস (১৮), জিসান (১৯) ও লাবিব (১৮)। গ্রেফতার হওয়া বাকি ১৩ জন অপ্র্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

 

আরও পড়ুন:
ওয়ারীতে দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা, একজনের মৃত্যু

 

 

 

/এআরআর/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম